মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৭ জন দুষ্কৃতিকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪০ 🪪

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ সাতজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ সানি (১৯), পিতা-শরিফুল, সাং-গলাচিপা কলেজ রোড।
২. আঃ আহাদ (১৯), পিতা-মৃত ফিরোজ, বর্তমান ঠিকানা-খাঁনপুর তল্লা।
৩. টুটুল মিয়া (২৭), পিতা- মৃত আব্দুর রউফ, বর্তমান ঠিকানা-শহীদ নগর।
৪. মো: সাইফুল ইসলাম (২২), পিতা- মো: অহিদুল ইসলাম, বর্তমান ঠিকানা-সৈয়পুর পূবালী প্লট সংলগ্ন।
৫. রায়হান বান্টি (৪৫), পিতা-মৃত মহিউদ্দিন আহম্মেদ, সাং-এসজি রোড, তামাকপট্টি।
৬. অমিত দে চন্দ্র দে (২০), পিতা-মৃত মন্টু চন্দ্র দে, সাং-শীতলক্ষ্যা মাছুয়া বাজার।
৭. গোপাল দাস (২৩), পিতা-সচিদুলাল দাস, সাং-দেওভোগ আখড়া এলাকা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার অপরাধী। তারা শহরের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আজ দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102