বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাকির খানের নির্দেশে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার  স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান  সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয়

দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৪ 🪪
ইউসুফ আলী প্রধান নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখা।
​বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ জোহর নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। পথশিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দিয়ে তিনি বলেন “আমরা আপনাদের জন্য সামান্য উপহার হিসেবে এই খাবার নিয়ে এসেছি। মূলত আপনাদের মতো অবহেলিত মানুষের রাষ্ট্রীয়ভাবে বিশেষ দেখভালের প্রয়োজন ছিল। কিন্তু দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।”
​তিনি আরও আশ্বাস দেন যে, যেকোনো প্রয়োজনে এবং খাদ্য সংকটে জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
​খাবার বিতরণকালে মহানগরীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি ​মুহাম্মদ জামাল হোসাইন: সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, থানা আমীর ফজলুল হাই জাফরী, বাংলাবাজার পত্রিকার সাংবাদিক ইউসুফ আলী প্রধানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
​অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102