শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম জ্বালানি সংকটে বন্ধের মুখে নারায়ণগঞ্জের ব্যস্ততম বন্দর সেন্ট্রাল ফেরিঘাট, প্রশাসনের সহযোগিতা কামনা  সিদ্ধিরগঞ্জে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে প্রতি শনিবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ বিতরণ মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’ নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়ুন ু সাংবাদিক সেন্টু’র অসুস্থ সহধর্মিণীকে দেখতে হাসপাতালে ‘ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস’ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭৮ 🪪

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, “মধ্যপ্রাচ্যে জালিমদের বর্বরোচিত হামলা আর সহ্য করা হবে না। এখন আর কোনো সংযম বা যুদ্ধবিরতির সময় নেই। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। বিশ্বের সকল মুসলিম ও নিপীড়িত মানুষ আজ ইরান ও আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ, এবার জালিম শক্তির পতন অনিবার্য।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “দেশে নতুন পার্লামেন্ট গঠন করা হয়েছে। আমরা দাবি জানাই, দ্রুত সংসদ অধিবেশন ডেকে এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। পবিত্র রমজান মাসে নিরপরাধ শিশু ও হাসপাতালের রোগীদের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।”

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ এবং সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।

এছাড়াও জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশ থেকে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বব্যাপী চলমান এই জুলুমের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102