বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে শ্রমজীবী মানুষকে এড. মাহবুবুর রহমান ইসমাইলের শুভেচ্ছা: ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা

নারায়ণগঞ্জে নৌমন্ত্রীকে জাকির খানের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিদার খন্দকার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৩১ 🪪

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো সফরে আসা সড়ক পরিবহন ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপিকে ফুলেল তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে তাকে এই শুভেচ্ছা জানান মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ড সভাপতি দিদার খন্দকার। একইসঙ্গে জনদুর্ভোগ লাঘবে খেয়াঘাটের পন্টুন মেরামতের দাবি জানালে মন্ত্রী দ্রুত তা সমাধানের আশ্বাস দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় নৌমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে আসেন। সফরকালে তিনি নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী শেখ রবিউল আলম এবং নৌ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেন মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ড সভাপতি ও নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটের বর্তমান ইজারাদার দিদার খন্দকার। এসময় তিনি শহর ও বন্দর এলাকার মানুষের পারাপারের প্রধান মাধ্যম সেন্ট্রাল খেয়াঘাটের ক্ষতিগ্রস্ত পন্টুনটি (প্লাটুন) দ্রুত মেরামতের জোর দাবি জানান। জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে পন্টুনটি মেরামতের আশ্বাস প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, বিএনপি সরকারের আমলে প্রথমবারের মতো কোনো মন্ত্রী ও প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ পরিদর্শনে এসেছেন। তাদের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রথম সফরে আসা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতেই শীর্ষ বিএনপি নেতা জাকির খানের পক্ষে দিদার খন্দকার এই ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102