বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা দক্ষিণের উদ্যোগে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল-আমিন তরুণ প্রজন্মের ওপর গুরুত্বারোপ করে বলেন:”আমরা যদি পজিটিভ কাজে ইয়াং জেনারেশনকে কাজে লাগাতে না পারি, তবে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে না। তরুণ এবং সিনিয়র সিটিজেনরা মিলে একসাথে কাজ করলে সমাজকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। প্রত্যেকে নিজের জায়গা থেকে এগিয়ে এলে অনেক স্থানীয় সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায়।”
তিনি আরও যোগ করেন, “যারা আমাকে না দেখে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি দোয়া চাই। আমি যেন কখনও অন্যায়ের সাথে আপস না করি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন, ইনশাআল্লাহ।”
আজিজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং ডা. ফজলুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক রেদোয়ানুল আজিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজি।
এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল মজিদ শিকদার, হামিদ সরকার, মহিউদ্দিন আহমেদ, নুরুদ্দিন বকশি এবং ফতুল্লা ৪নং ওয়ার্ড মেম্বার মাঈনুদ্দিন আহমেদ। মাওলানা হাকিমুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং হাবিবুর রহমান ইসলামী সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, কোয়ান্টাম ফাউন্ডেশনের দেশব্যাপী সুন্নতে খাতনা কর্মসূচির অংশ হিসেবে এদিন মোট ৫০ জন শিশুর খতনা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল কর্তৃপক্ষ।