বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার

কুতুবপুরে প্রচারণায় বিএনপি নেতা শহীদুল্লাহর কাছে ভোট চাইলেন হাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৫ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহর সঙ্গে দেখা করে ভোট ও দোয়া চেয়েছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ফতুল্লার কুতুবপুরে হাজী মো. শহীদুল্লাহর নিজ কার্যালয়ে গিয়ে ভোট চেয়ে  কুশল বিনিময় করেন মোহাম্মদ আলী। 

এর আগে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সফরে তিনি বিএনপি নেতার কার্যালয়ে উপস্থিত হন এবং আসন্ন নির্বাচনে হাতি প্রতীকে সমর্থন ও দোয়া কামনা করেন।

এ সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. নূর আলম মিয়া, জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বাবুল আহমেদ এবং যুবদল নেতা সিমান্ত প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102