বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে শ্রমজীবী মানুষকে এড. মাহবুবুর রহমান ইসমাইলের শুভেচ্ছা: ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা

এক দফা দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৬ 🪪

একদফা দাবি আদায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। এত অংশ নেয় ইউনাইটেল লইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও।

বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর জিয়া হলের সামনে থেকে পদযাত্রা কর্মসূচিটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়কের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে গিয়ে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেল লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড, জয়নুল আবেদীন
এসময় বক্তব্য রাখেন- ইউনাইটেল লইয়ার্স ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অ্যাড, সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড, রুহুল কুদ্দুস কাজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড, আনোয়ার প্রধান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন বলেন, ‘আজকে বিচারপতিরা রাজনীতির মাঠে নেমেছে। আমাদের সর্বচ্চ আদালতও রাজনীতির মাঠে নেমে পরেছে। যদি রাজনীতি করতে হয় তাহলে পদত্যাগ করে রাজনীতি করেন। আমরা এর প্রতিবাদ করেছি বিধায় আমদের ৭জন আইনজীবির নামে কন্টেম্প পিটিশন দায়ের করা হয়েছে। সেই পিটিশন আমরা আইনগত ভাবে মোকাবেলা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের ৪০ লাখ নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। এখন উচ্চ আদালত বাদ দিয়ে নিম্ন আদালতে সেই সকল মামলার বিচার করার চেষ্টা করছে। সারা বাংলাদেশে একই অবস্থা চলছে। কারণ তারা জানে বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের জামানতও থাকবে না। তাই তারা বেছে বেছে আমাদের যে সকল নেতৃবৃন্দ নির্বাচনে অংশ নিতে পারে তাদের মামলা দেয়া হচ্ছে।’
সভাপতির বক্তব্যে এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমি সরকারকে একদফা দাবি মেনে নিয়ে তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করার দাবি জানাচ্ছি। যারা সাধারণ মানুষকে হত্যা করেছে, তারা ক্ষমতার জোরে বলে যে তাদের বিচার হবে না। কিন্তু একটি কথা বলতে চাই, প্রশাসনসহ যারা এ অবিচার-খুনের সাথে জরিত তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।
এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমরা আইনজীবীরা একদফা দাবী আদায়ের লক্ষে এখানে সমাবেত হয়েছি। আজ আমাদের সপথ করতে হবে, যেই বিচারকরা দলীয় রায় দিয়েছে আমরা ওই রায় এবং বিচারকদের প্রতিহত করবো। তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা রায় দিয়েছে, সে রায় বাতিল করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো। আমি এই সমাবেশ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102