মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা রানা মুন্সি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ ও প্রবাসের সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক রানা মুন্সি।

এক শুভেচ্ছা বার্তায় রানা মুন্সি বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই সব অকুতোভয় বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা।

তিনি তাঁর বার্তায় আরও বলেন, “বিজয় অর্জন করা যত কঠিন, তা রক্ষা করা তার চেয়েও কঠিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যেতে হবে। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই হোক এবারের বিজয় দিবসের অঙ্গীকার।”

রানা মুন্সি কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করি। আল্লাহ আমাদের সহায় হোন।”

বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল (বিএনপি) জিন্দাবাদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102