বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

আড়াইহাজার থানা পুলিশের অভিযানে ৫,৯০৭ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩০১ 🪪

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫,৯০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর ) দুপুর সোয়া ১টার দিকে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজারের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার, ‘গ’ সার্কেল, নারায়ণগঞ্জ জনাব মোঃ মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সাব-ইন্সপেক্টর (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন:মোঃ করিম (৩৫), পিতা-মৃত শুভা মিয়া, সাং-ছাওয়ালপুর, থানা-কোতওয়ালী, জেলা-কুমিল্লা ও নাজমা (৪৫), পিতা-ফজলুল হক, মাতা-জয়ফুল বানু, স্বামী-সালাম, সাং-বেকারীর মোড়, পশ্চিম মাজদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন যে তারা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আড়াইহাজার থানাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।

গ্রেফতারের পর আসামিদের হেফাজত থেকে ৫,৯০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102