বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

আড়াইহাজারে নৃশংস জোড়া খুনের ঘটনায় দেবরের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ 🪪

টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে ভাবি ও তাঁর আট বছর বয়সী ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দেবর সাদিকুর রহমান সাদককে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এই জঘন্য হত্যাকাণ্ড ঘটে। নিহত রাজিয়া সুলতানা কাকলী তাঁর দেবর সাদিকুর রহমানের কাছে টাকা ধার দিতে অস্বীকার করলে সাদিকুর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনি ধারালো বটি দিয়ে রাজিয়াকে কুপিয়ে হত্যা করেন। এখানেই শেষ নয়, সাদিকুর ঘুমন্ত অবস্থায় রাজিয়ার আট বছর বয়সী ছেলে তালহাকেও একইভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘাতক সাদিকুর আলমারিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করলেন। এই রায়ের মধ্য দিয়ে নিহতদের পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পেল বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102