বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির মে দিবসে শ্রমজীবী মানুষকে এড. মাহবুবুর রহমান ইসমাইলের শুভেচ্ছা: ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান

ডেঙ্গু মোকাবিলায় বাবুলের উদ্যোগ: খানপুর হাসপাতালে কিট অনুদান ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭২ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য কিট অনুদান এবং হাসপাতালের দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আবুল বাশারের হাতে প্রায় এক হাজার ডেঙ্গু টেস্ট কিট তুলে দেন আবু জাফর আহমেদ বাবুল। একইসাথে, তিনি হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের কার বেসমেন্টে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, যা মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করছিল।

কিট অনুদান নিয়ে আয়োজিত সংক্ষিপ্ত সভায় হাসপাতাল কর্তৃপক্ষ দুইজন পরিচ্ছন্নকর্মী দাবি করলে আবু জাফর আহমেদ বাবুল তাতে সম্মতি প্রকাশ করে বলেন, এই হাসপাতালটি আমার বাড়ির খুবই কাছে হওয়ায় আমার দায়িত্ব সব সময় ছিল। আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ্ হাসপাতালের উন্নয়নে সাধ্য মতো কাজ করে যাবো।

এই কার্যক্রমের অংশ হিসেবে বাবুল খানপুর হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং মশক নিধনে তিনি প্রাইম ওয়াশিং প্লান্টের কর্ণধার জহির আহমেদ সোহেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করেন।

এ বিষয়ে গণমাধ্যমকে জহির আহমেদ সোহেল বলেন, “আবু জাফর আহমেদ বাবুল সব সময়ই জনসেবার মানসিকতা নিয়ে কাজ করেন। খানপুর হাসপাতালের ডেঙ্গু কিটের প্রয়োজন এবং অপরিচ্ছন্নতা দেখে তিনি দ্রুত পদক্ষেপ নিয়েছেন। আমরা স্বেচ্ছাসেবকরা তার নেতৃত্বে হাসপাতালের পরিবেশ উন্নত করতে পেরে আনন্দিত। আশা করি, এই উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে এবং রোগীদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102