শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে প্রতি শনিবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ বিতরণ মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’ নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়ুন ু সাংবাদিক সেন্টু’র অসুস্থ সহধর্মিণীকে দেখতে হাসপাতালে ‘ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস’ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ সফল করতে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন

অবিলম্বে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবি: ১৫১ মাস পূর্তিতে আলোকপ্রজ্বালন কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫০ 🪪

প্রেস বিজ্ঞপ্তি

অবিলম্বে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবি: ১৫১ মাস পূর্তিতে আলোকপ্রজ্বালন কর্মসূচি

নারায়ণগঞ্জ: আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫১ মাস পূর্ণ হলো। ২০১১ সালের এই দিনে মেধাবী ছাত্র ত্বকী নৃশংসভাবে খুন হলেও দীর্ঘ সাড়ে এগারো বছর ধরে বিচার প্রক্রিয়া বন্ধ ছিল। সাবেক শেখ হাসিনা সরকারের আমলে এই বিচার বন্ধ রাখা হয়, যা দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এক নগ্ন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করার ঘোষণা দিলেও, অত্যন্ত দুঃখের বিষয় যে, হত্যাকাণ্ডের অভিযোগপত্র এখনো আদালতে পেশ করা হয়নি। এতে ত্বকী হত্যার বিচার নিয়ে জনমনে আবারও সংশয় দেখা দিয়েছে।

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এক বড় প্রতিবন্ধকতা। ত্বকী হত্যার বিচারহীনতা প্রমাণ করে, রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রদানে ব্যর্থ।

এই প্রেক্ষাপটে, ত্বকী হত্যার ১৫১ মাস উপলক্ষে ত্বকীসহ নারায়ণগঞ্জ ও দেশের সকল হত্যার বিচার এবং বিচারহীনতার সংস্কৃতির অবসানের দাবিতে আগামী ৮ অক্টোবর ২০২৫, বুধবার সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এক আলোকপ্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ন্যায়বিচারের এই আন্দোলনে সংহতি প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102