বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৮৪ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো হাজিরটেক গ্রামের আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং তার ভাগনি ইউসুফের মেয়ে ইসরাত (১২)। তারা দুজনেই ঢাকার একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা গ্রামের বাড়িতে আসে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে খাদিজা ও ইসরাত বাড়ির পাশের একটি ঘাটলায় গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর প্রতিবেশী যুবক সাব্বির হোসেন ওই ঘাটলায় গোসল করতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ স্পর্শ করে। তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন।

এই খবর ছড়িয়ে পড়লে খাদিজার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তখন ইসরাতকেও খুঁজে না পাওয়ায় স্বজনরা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪টার দিকে পানি থেকে ইসরাতেরও মৃতদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102