শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম জ্বালানি সংকটে বন্ধের মুখে নারায়ণগঞ্জের ব্যস্ততম বন্দর গুদারা ঘাট, প্রশাসনের সহযোগিতা কামনা  সিদ্ধিরগঞ্জে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে প্রতি শনিবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ বিতরণ মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’ নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়ুন ু সাংবাদিক সেন্টু’র অসুস্থ সহধর্মিণীকে দেখতে হাসপাতালে ‘ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস’ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

খানপুর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৩৪ 🪪

নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে দালালচক্র ও অবৈধ মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। আজ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাববর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সরকারি আদেশ অমান্য করে হাসপাতাল চত্বরে দালালি কার্যক্রমে জড়িত দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন: ১.মোঃ মঞ্জু (৫৫) পিতা: মোকসেদ আলী, মাতা: সালেহা, ঠিকানা: খানপুর, সদর মডেল থানা, নারায়ণগঞ্জ। ২. মোঃ মাসুদ হাওলাদার (৪২), পিতা: মোতালেব হাওলাদার, মাতা: মর্জিনা বেগম, ঠিকানা: গলাচিপা, কলেজ রোড, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ।

আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী মোবাইল কোর্টে বিচার করা হয় এবং উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, হাসপাতালে দালাল ও প্রতারকদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু ব্যক্তি এ কাজে নিয়োজিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়।

জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও সাধারণ মানুষকে প্রতারণা থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি হাসপাতালে দালালি বা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক থাকতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102