শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে নগরীর রাসেল গার্মেন্টস শ্রমিকদের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৬৪৫ 🪪

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত বোমা হামলায় হাজার হাজার নিরীহ নারী ও শিশু নিহত হওয়ার প্রতিবাদে নগরীর চাষাড়া বিজয়স্তম্ভ চত্বরে মিছিল ও সমাবেশ করেছে এস এম মালেহ রোডের রাসেল গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাসেল গার্মেন্টসের শ্রমিকদের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের অব্যাহত হামলা ও গণহত্যার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হাসান, মোঃ অনিক, মোঃ খোরশেদ, মোঃ সুজন মিয়া, মোঃ জাহিদ হোসেন, মোঃ অন্তর, মোঃ রিফাত, মোঃ মোশাররফ হোসেন, মোঃ সুমির, মোঃ জয়নাল, মোঃ হালিম ও মোঃ কবির হোসেন প্রমুখ।

শ্রমিক নেতারা বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এই নৃশংসতা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব নেতৃত্বকে অবশ্যই এই যুদ্ধ বন্ধের জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শান্তি প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।

গার্মেন্টস শ্রমিকদের এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102