শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডিয়ারা ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত আলীরটেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মহানগর নেতৃবৃন্দ বন্দর ২৩ নং ওয়ার্ডে এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ এর গণসংযোগ সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে মান্নানের দোয়া  বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা শেখ সুমন গ্রেপ্তার বেগম জিয়ার সুস্থ্যতা কামনায়  বন্দর থানা জাসাস’র দোয়া আমার নেত্রী অন্যায়ের সঙ্গে কখনোই  আপোষ করেননি: মুকুল ‘দেশনেত্রীর জীবন সংকটে’: খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি-ধর্ম নির্বিশেষে দোয়া চাইলেন যুবদল নেতা শহিদুল ইসলাম

বাংলা নবব‌র্ষের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন রানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১০৮ 🪪

বাংলা নববর্ষ উপলক্ষে সমগ্র দেশবাসী, প্রবাসী বাংলা‌দেশীসহ নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছা‌ে‌সেবক দ‌লের আহ্বায়ক, নারায়ণগঞ্জ যুব সমা‌জের আইক‌নিক রাজনী‌তিবীদ সাখাওয়াত ইসলাম রানা

শুভেচ্ছা বার্তায় সাখাওয়াত ইসলাম রানা বলেন, নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী ১৪৩১ সাল অতিক্রম করে ১৪৩২ সালের প্রভাতে অজানা কাল-প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি।

রানা আরও বলেন, বিশ্বে শান্তি আনতে সমাধানহীন এক প্রহেলিকার মধ্যে থাকলে হবে না। স্বার্থ কখনও সমাধান নয়। শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না। আমাদের গত বছরের ক্লান্তি, হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। পহেলা বৈশাখ ১৪৩২, বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদ্যাপন। বাংলা নববর্ষ বাংলাদেশিদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্নরূপ। আমি এই উৎসবমুখর দিনে দেশ-বিদেশের সব বাংলাদেশিদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তিনি আরো বলেন, আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ। নববর্ষের উৎসবের সঙ্গে যেন ভরে ওঠা প্রকৃতি ও প্রাণের যোগ আবহমানকাল ধরে বিদ্যমান। আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীতকাল ধরে নির্মীয়মাণ বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে। ঐতিহ্য, সংস্কৃতি ও মনুষ্যত্বের বাণী একত্রিত হয়ে গঠন করে এক সুগ্রন্থিত জাতি। জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান। প্রতি বছর নববর্ষ পেছনের আলোকের দীপ্তিতে উৎকর্ষতা ও অগ্রগতির পথে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দেয়।

এখন আমাদের প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গির যে সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবণতা রয়েছে তার ভিত্তিতে বহুমত ও পথের গণতান্ত্রিক ব্যবস্থার চিরস্থায়ী কাঠামো গড়ে তুলতে হবে। নববর্ষের প্রথম দিনে আমি সবার কল্যাণ ও শান্তি কামনা করছি। বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102