বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড.টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গেলো বছর আমাদের জন্য সতর্কতামূলক ছিল। তিক্ত অভিজ্ঞতা, ছাত্র-জনতার আত্মদান ও অধিকারহানির যন্ত্রণা আমাদের বেদনাতুর করলেও, নতুন বছর শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র ফিরে পাওয়ার আশায় উদ্বুদ্ধ করবে।

টিপু তার বার্তায় জনগণের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। এখন গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্র হয়ে কাজ করতে হবে।

তিনি অতীতের বিভেদ ভুলে সকলকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নববর্ষে ব্যর্থতা ও গ্লানি পেছনে ফেলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। আল্লাহর রহমতে দেশ এগিয়ে যাক।”

শেষে তিনি “বাংলাদেশ জিন্দাবাদ” ধ্বনি দিয়ে বার্তা সমাপ্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102