মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে না’গঞ্জ মহানগর বিএনপি’র বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১৫ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের সামরিক আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিশ্বব্যাপী চলমান ‘ওয়ার্ল্ড স্ট্রাইক’ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় নগরীর হোসিয়ারি সমিতির সামনে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিলটি বঙ্গবন্ধু সড়ক হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞ আমেরিকার সমর্থনে চলছে। বিশ্ববিবেক নিষ্ক্রিয়, কিন্তু আমরা চাই এই নীরবতা ভাঙুক। ফিলিস্তিনের মুক্তি না হলে বিশ্বশান্তি বিপন্ন হবে।

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ঈদের আনন্দে মেতে থাকলেও ফিলিস্তিনে শিশু-নারী-বৃদ্ধরা বোমার আঘাতে মারা যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন, জেলা বিএনপির নেতা মাশুকুল ইসলাম রাজিব, যুবদলের নেতা মনিরুল ইসলাম সজলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য বিশ্বব্যাপী কূটনৈতিক চাপ বৃদ্ধির দাবি জানান। তারা বাংলাদেশসহ মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানান।

এই বিক্ষোভে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102