শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

লিজ নেয়া দোকানপাটগুলো অবমুক্ত করলে চাষাঢ়া-পঞ্চবটি রুটে যানজট থাকবে না: হাতেম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৪৯ 🪪

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র সভাপতি মো: হাতেম বলেছেন, জেলা পরিষদ থেকে লিজ নিয়ে চাষাঢ়া থেকে পঞ্চবটি মোড় পর্যন্ত রাস্তার পাশে যে দোকানপাটগুলো গড়ে তোলা হয়েছে সেগুলোকে অবমুক্ত রাস্তা সম্প্রসারণের জন্য আমি ডিসি সাহেবকে অনুরোধ করেছি। ডিসি সাহেবকে বলেছি, যতদ্রুত সম্ভব এ সমস্ত দোকানপাটগুলো অবমুক্ত করে সড়ক গড়ে তোলার জন্য। সেক্ষেত্রে আমাদের যদি কোন ভূমিকা পালন করা লাগে আমাকে বলবেন, আমি সেখানেও কাজ করব এটা নিয়ে। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান করছি। আমি বিশ্বাস করি, এই জায়গাটাকে যদি অবমুক্ত করতে পারি তাহলে চাষাঢ়া পঞ্চবটি রুটে যানজট থাকবে না।

শুক্রবার (২৮ মার্চ) বিকালে বিকেএমইএ’র এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহে রমজানে ট্রাফিকের দায়িত্বে থাকা ছাত্র-জনতাদের নিয়ে ওই ইফতার মাহফিলের আয়োজন করে বিকেএমইএ।

এসময় উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল ও ট্রাফিক পুলিশের টিআই আব্দুল করিম শেখসহ আরও অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102