বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এড.বাদলের নেতৃত্বে নগরীতে আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৪৭ 🪪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আনন্দ র‌্যালি করেছেন না’গঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল।

শুক্রবার (২৩ জুন) সকালে এ র‍্যালি চাষাড়া শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু সড়ক পদক্ষিণ করে ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষে হয়। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল।

জেলা আওয়ামী লীগের ব্যানারে আনন্দ র‌্যালিটি বের হয়। র‌্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিরউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, শ্রমিক নেতা মুজিবুর রহমান,জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান,সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা, ফতুলা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, বক্তাবলী পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজির হোসেন, না’গঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরশ চৌধুরী, গোগনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরু শিকদার,যুবলীগ নেতা আশরাফ মামুন পাঠান,আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবসহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102