বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি

বিএনপি নেতার শেল্টারে আওয়ামীলীগার জহির মোল্লা বেপরোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭৭ 🪪
বন্দর উপজেলা বিএনপির সভাপতির মাজাহারুল ইসলাম হিরণের সেল্টারে আওয়ামীলীগার জহিরুল মোল্লা (জহির) ৩৯, পিতা-আলী আক্কাস মোল্লা, সাং মদনপুর(কেওঢালা) প্রকাশ্যে বিএনপির নামে অপকর্ম করে বেরাচ্ছে। প্রতিবাদ করার মতো কেউ নেই।
গত ২২/০২/২০২৫ তারিখে ধামগড় ইউনিয়ন পরিষদের মাঠে এক খেলার উদ্ভোধনী অনুষ্ঠানে এই আওয়ামীলীগার জহিরের বিরুদ্ধে  সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম ভুইয়া ও সাবেক থানা  ছাত্রদলের আহবায়ক ফাহিম ভুইয়া কঠোর প্রতিবাদ করলেও চুপ ছিলেন সেল্টারদাতা মাজারুল ইসলাম হিরণ এবং থানা যুবদলের সভাপতি পদ প্রত্যাশী ওয়াদুদ সাগর।
মদনপুর ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মী এবং ভুক্তভোগীরা জানান, ছালাম চেয়ারম্যানের অনুসারীদের টাকার বিনিময়ে শেল্টার না দিয়ে এসব আওয়ামীলীগারদের প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে চিহ্নিত করে  কঠোরভাবে দমন করা উচিত ছিল। তারা আরও জানান,  ৫ আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগের পর  তার সহযোগিতায় ছালাম চেয়ারম্যান, ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদ,  আজমীর ওসমানের সহযোগী আমির সহ ছাত্র- জনতার উপর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের ছত্র ছায়ায় বিএনপি কর্মী বনে গিয়ে মাঠে অবস্থান নিয়েছে জহির মোল্লা সহ আরো একাধিক আওয়ামীলীগার।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102