বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

না’গঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টাকারীর গ্রেফতার ও শাস্তি দাবি বাংলাদেশ মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৭ 🪪
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় প্রাক্তন স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টাকারী নরপশু মো: সেলিম সোহাগকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
মর্মান্তিক ঘটনার বিষয়ে এলাকাবাসী সূত্রে জানা যায় যে, প্রাক্তন স্বামী কর্তৃক গলাকেটে এক নারীকে হত্যার চেষ্টাকালে পথচারীরা তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় নারায়ণগঞ্জের খানপুর  (৩০০ শয্যা বিশিষ্ট) হাসপাতালে ভর্তি করে। গত ১০ মার্চ ২০২৫ সকাল ৬.৩০ মি. খানপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মহিলা পরিষদের একটি তদন্ত টীম বুধবার  ১১ মার্চ ২০২৫ তারিখ দুপুর ২টায় উক্ত নারীকে দেখতে এবং খোঁজ নিতে হাসপাতালে যান। টিমের সদস্যরা হলেন জেলার সদস্য রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য কাউসার আক্তার পান্না ও শহর কমিটির সদস্য সুফিয়া বেগম। তার অবস্থা এখন কিছুটা ভালো। একটু একটু কথা বলতে পারছে। তদন্ত টিমের সদস্যরা ভুক্তভোগী ও তার খালার সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে অবগত হন। সোহাগ বিবাহিত জীবনের শুরু থেকেই  তুচ্ছ কারনে ভুক্তভোগীকে শারীরিক নির্যাতন করত এবং ব্যবসার জন্য টাকা চাইতো। চায়ের দোকান করার জন্য কিস্তিতে দেড় লক্ষ টাকা ঋণ করে সেই নারী সোহাগকে দেয়। তাছাড়া ভুক্তভোগী শহরের আনোয়ারা গার্মেন্টসে চাকরি করে। প্রতি মাসের বেতনও স্বামীকে দিয়ে দিত। তারপরও সোহাগের মন ভরতো না, নির্যাতন চলতেই থাকে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ভুক্তভোগী নারী সোহাগকে ডিভোর্স দেয়। সোহাগ দেনমোহর পরিশোধ করেনি, এমনকি ঋণের টাকাও পরিশোধ করেনি। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে, জোর করে সন্তান দুটিকেও তার কাছে রেখে দেয়। দুই পরিবারের মধ্যস্থতায় ভুক্তভোগীকে সন্তানদের দেখে আসার সুযোগ দেওয়া হয়। সন্তানের মা তাদের জন্য প্রতিমাসে টাকা প্রদান করে।
ঘটনার আগের দিন আসন্ন ঈদ উপলক্ষে সন্তানদের জন্য টাকা নিয়ে সে সাবেক শ্বশুরবাড়িতে যায়, শ্বশুর -শাশুড়ি টাকা না নিয়ে তাকে অপমান করে। বড় মেয়েকে দিতে চাইলে সে বলে- টাকা নিলে বাবা রাগ করবে। ভুক্তভোগী ফিরে আসে।
এ খবর জানার পর সোহাগ পরদিন সকালে রাস্তায় ওত পেতে থাকে। অফিস যাওয়ার জন্য সকাল সাড়ে ৬টায় বের হলে ভুক্তভোগীকে পথ আগলে মাটিতে ফেলে দেয় এবং তার বুকের উপরে উঠে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেয়ার চেষ্টা করলে ভুক্তভুগী নারীর চিৎকারে আশেপাশের লোক ছুটে এলে এই নরপশু পালিয়ে যায়। ততক্ষণে তার গলার অনেক অংশ কেটে যায়, রক্তাক্ত নারী ছটফট করতে থাকে। পথচারীরা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টায় সে বেঁচে যায়। তার পরিবারের পক্ষ থেকে সোহাগ এবং তার বাবা বিল্লাল হোসেনের নামে মামলা করা হয়েছে। তারা পলাতক রয়েছে।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে মহিলা পরিষদের পক্ষে থেকে জানতে চাওয়া হলে, দ্রুত তাকে গ্রেফতার করা হবে বলে জানান। সোহাগ ও তার পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন এই ন্যাক্কারজনক ঘটনা এবং সকল শিশু ও নারী ধর্ষণ, হত্যা ও নির্যাতন মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যাতে কেউ আর এরকম ঘটনা ঘটানোর সাহস না পায়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102