বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

একজন মুসলিম হিসেবে কথায় আর কাজে মিল থাকতে হবে – এ্যাড, টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০৪ 🪪
নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব  এ্যাড,আবু আল ইউসুফ খান টিপু বলেছেন , একজন মুসলিমের কাজ কথায় ও কাজে মিল থাকতে হবে । ভিতরে এক কথা কিন্তু বাহিরে আরেক কথা এমন করলে হবে না।
সোমবার (৯ই মার্চ)  বিকেলে নগরীর ডিআইটি মসজিদ সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন শাখার আয়োজিত গন-ইফতার মাহফিলে বিশেষ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 তিনি আরও বলেন খুনি হাসিনা, গডফাদার, আমাদের যে নির্যাতন করেছে তা আমরা ভুলে গেলেও, আগামী প্রজন্ম ভুলবে না। আওয়ামীলীগ মানেই ফ্যাসিস্ট, যারা আওয়ামীলীগ করে সবাই ফ্যাসিস্ট। আওয়ামীলীগের এক অংশকে ফ্যাসিস্ট বললো অন্য অংশকে বলবো না এমন নয়। নারায়ণগঞ্জে ঘটে যাওয়া সকল হত্যার বিচার চাই। আমাদের খালেদা জিয়া খুবই অসুস্থ আছেন। তার জন্য আপনারা দোয়া করার আহবান জানান।
এসময় মহানগর ইসলামী আন্দোলন এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান উদ্দিন নান্নু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সাকী, মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড,সাখাওয়াত হোসেন খান , জামায়েতের কেন্দ্রীয় কর্মপরিষদের সুরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার, গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল ইসলাম সুজন, খেলাফত মজলিসের নেতা হাফেজ মোঃ কবির হোসেন, মোঃ আতিকুর রহমান নান্নু মুন্সি, বিশিষ্ট সাাংবাদিক  মোঃ আব্দুস সালাম, সাংস্কৃতিক জোটের নেতা মোঃ রফিউর রাব্বী, ইন্জিনিয়ার নাহিদ হোসেন, এ্যাড, মনির হোসেন,  মাওলানা শফিক উদ্দিন সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102