মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা 

কেন্দ্রীয় আমরা মোহামেডানের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫২ 🪪

কেন্দ্রীয় আমরা মোহামেডানের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ৮মার্চ ) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভবনের নিচে সিনামন রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানী ও প্রধান আলোচক হিসাবে ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা মরহুম হাবিবুর রহমান হাবিবের সহধর্মিনী শিরীন হাবিব।

কেন্দ্রীয় আমরা মোহামেডানের সাধারন সম্পাদক ডি এইচ বাবুল সঞ্চালনায় ও কেন্দ্রীয় আমরা মোহামেডানের সভাপতি খোরশেদ আলম নাসির সভপিতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. সরকার হুমায়ূন কবির,যুগ্ম-সম্পাদক আকবর হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, আক্তার হোসেন, মোহাম্মদ মিলন ও শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাস সভাপতি স্বপ্ন চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেগ যুগ্ম আহ্বায়ক ডা. মঞ্জুরুল আলম মুসা,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শরীফুর রহমান, নাসিক ৮ং ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

এসময় অনুষ্ঠানে অতিথিরা মরহুম হাবিবুর রহমান হাবিবের স্মৃতি চারণ করে তার কর্ম জীবনী গুণাবলি তুলে ধরেন।

এসময় প্রধান অতিথি বক্তব্যে জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানী বলেন, কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা মরহুম হাবিবুর একজন ভালো মনের মানুষ ছিলেন, আমি তাকে কখনো মলিন চেহারা দেখি নাই, তার জীবনে বহু ঘটনার মধ্যে একটি ঘটনা বেশি মনে পড়ে। ১৯৯১ সালে নির্বাচনের সময় নারায়ণগঞ্জ ৪ আসনের পরিচালনার দায়িত্বের সময় আমি তাকে দেখছি, নিজের টাকা খরচ করে পাগলের মত তখন ছুটতো তৎকালীন সময় আলোচিত একটি পোস্টার ছিলো “লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ ” তিনি (হাবিবুর) নিজের খরচে প্রত্যেক থানায় যেয়ে তিনি বিতরণ করতেন।
আল্লাহ তাকে অসময় দুনিয়া থেকে নিয়ে গেছে।

“তার দুর্ঘটনার পর থেকে দার কবরস্থ পর্যন্ত আমি ছিলাম হাবিব ভাই নামের উপর কতকিছু হউক যদি আমাকে স্মরণ করে আমি আসবো। তার প্রাণপ্রিয় আমরা মোহামেডান সংগঠনটি ধরে রাখবেন সবসময় আপনাদের প্রতি অনুরোধ রইলো “।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102