বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

আড়াইহাজারে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২১৫ 🪪

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ছোট ফাউসা গ্রামে অভিযান চালিয়ে তাকে ৭২ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আনছার আলীর ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ২৮ নং কার্যকরী সদস্য ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

এলাকাবাসী জানায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবশালী এমপি নজরুল ইসলাম বাবুর ভাগনি জামাই রবিনের আশ্রয়ে থেকে শাহীন মাদক বিক্রিসহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছিল। ৫ আগস্টের পর ভোল পাল্টিয়ে বিএনপি সেজে মানুষের উপর অত্যাচার শুরু করে। গত ১৫ দিন আগে ওরশের নামে চাঁদাবাজি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রশাসন ওরশ বন্ধ করে দেয়। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে প্রকাশ্যে মাদক বিক্রি ও চাঁদাবাজি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৭২ পিছ ইয়াবাসহ তাকে আটক করে। তার নামে পুলিশ ও সেনাবাহিনীর নিকট ৮টি অভিযোগ দিয়েছে এলাকাবাসী। বিএনপির নেতাদের ছবি দিয়ে এলাকাতে পোস্টারিং করেছে মাদক বিক্রিতা শাহিন। আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জানান, শাহীন বিএনপির কেউ না। সে বিএনপির সাজার চেষ্টা করছে।

 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102