মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা

গত ১৫ বছরে জনগন স্বাভাবিক ভাবে নি:শ্বাস ফেলতে পারে নাই – ফতুল্লায় মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন ভাই বলেছেন, গত ১৫ বছরে জনগন স্বাভাবিক ভাবে নি:শ্বাস ফেলতে পারে নাই। আমরা চাই অতিতের কর্মকান্ড যেন আমাদের মধ্যে থাকে। জনগনের প্রতি আস্থা তৈরি করতে হবে। আমরা জনগনের সঙ্গে থাকবো এবং জনগণকে সঙ্গে রাখবো। ভোটের অধিকারের আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি জনগনকে সাথে নিয়ে সামনের দিকে পথ চলতে চাই। আমরা জনগনকে ফেলে কখনো পালাবো না। বহু হামলা মামলার শিকার হয়েছি কখনো জনগনকে ফেলে পালিয়ে যাইনি। কিন্তু অতীতে দেখেছি বাঘ ভাল্কুকরা জনগনকে ফেলে পালিয়ে গেছে। তারা দেশের হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) রাতে ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বতী সরকার দব্যমূল্যের দাম কিছুতেই কমাতে পারছে না। এই সরকার ৬ মাসে জিনিস পত্রের দাম কমাতে পারছে না। এমনকি নির্বাচনের কোন রোডম্যাপ দিচ্ছে না কবে কখনো নির্বাচন হবে। দব্যমূল্যের বৃদ্ধি ও নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলনের জন্য আবারও মাঠে নামতে হবে। আমরা অতিতেও জনগনের ভোটের আদায়ে আমরা আন্দোলনে রাজপথে ছিলাম। জনগনের অধিকার আদায়ের জন্য বিএনপি সব সময় আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত। আর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না যেতেই সামাজিকতার কাজ করে যাচ্ছে। আর রাষ্ট্র ক্ষমতায় আসলে বিএনপি কি করবে তা আমাদের ৩১ দফায় তা উল্লেখ করা রয়েছে।

মামুন মাহমুদ আরো বলেন, আজকে ইউনিয়ন যুবদল আরাফাত রহমান কোকো স্মৃতিতে খেলাধুলার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ বিগত সময়ে দেখছি যুবলীগ, ছাত্রলীগ কি করতো। তারা ক্ষমতাকে কুক্ষিগত করে ক্ষমতাকে অবৈধ কাজে ব্যবহার করেছে। মানুষকে হয়রানী সহ চাঁদাবাজি, লুটতরাজ এবং মাদকের কারবারী করতো। আর আমাদের যুবদলের নেতাকর্মীরা মোবাইলের মধ্যে পড়ে না থেকে সবাইকে খেলাধুলার জন্য মাঠে নিয়ে এসেছে। আর সামনে কমিটি গঠনে ত্যাগীদের নেতাদের মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম সাধারণ আব্দুল খালেক টিপু প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা আজাদ, মজিবুর রহমান, মিজানুর রহমান, কামাল হোসেন, আনিসুর রহমান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102