বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি

বন্দরে যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ 🪪
দেশব্যাপী আওয়ামীলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদল নেতা ও বন্দর সিএনজি স্ট্যান্ড এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷ 
বুধবার ১৯ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বন্দর স্কুল ঘাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বন্দর ঘাটে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় যুবদল নেতা হুমায়ুন কবির বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্য ও ধ্বংসাত্মক মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি৷ আল্লাহ তরফ থেকে শেখ হাসিনার উপর গজব পড়েছে যার কারণে তিনি এই দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে পালিয়ে গেছেন। কিন্তু সেখানে গিয়েও এই ফ্যাসিস্ট হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। ক্ষমতার লোভ তিনি এখনো ছাড়তে পারেনি। হাসিনা আপনার মনে রাখা উচিত ফেরাউন আর নমরুদ এদেরও পতন হয়েছে। এখন থেকে বন্দরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা যদি কোন ধরনের হরতাল মিছিল মিটিং বন্দরের মাটিতে করতে চান তাহলে আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই বাসায় থাকতে পারবেন না যেখানে পাবো সেখানেই আপনাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করব।
এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সজিব, যুবদল নেতা রাসেল, আরিফ,মডেল বাবু, কামাল, মেহেদী,রাজীব,সজীব, রহিম,সালামত, জজ,বিপ্লব,রিদয়, জুয়েল প্রধান সহ প্রমুখ নেতাকর্মীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102