বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

অপারেশন ‘ডেভিল হান্ট অভিযানে না’গঞ্জে ৪০ জন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৭ 🪪
নারায়ণগঞ্জে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা মামলা এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামিরা রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তারেক আল মেহেদী জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টসহ অভিযুক্ত আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: ফতুল্লার রুবেল (৪৫), সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), যুবলীগের সক্রিয় সদস্য নূর হোসেন কুট্টি (২৫), বন্দরের মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রূপগঞ্জের যুবলীগের কর্মী ইসমাইল হোসেন (৩৪), আড়াইহাজারে পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ (৪৪), সোনারগাঁয়ে জেলা ওলামা লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান (২৫), সোনারগাঁও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁও থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২)।

আরও গ্রেফতার করা হয় খাইরুদ্দিন ইমন (২৪), রিফাত হাসান (২০), হোসাইন গাজী (২১), সোহাগ (২২), মোসাদ্দেক হোসেন (২৪), মো. জুয়েল রানা (৩৬), আবু মুছা (৩৮), লিটন (৩২), কামাল উদ্দিন (৫০), মাহাবুব হাসান (৩৮), রাসেল (২৪) প্রমুখ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102