সোমবার, ১১ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত আক্তার হোসেনের হাত ধরে আধুনিক গোগনগর গড়ার স্বপ্ন দেখছে এলাকাবাসী কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম

আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের সমস্ত কাজ হওয়া উচিত – মাওলানা মুফতি আতিকুর রহমান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ 🪪
৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ পৌর স্টোডিয়ামে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতের উদ্যােগে এক বিশাল জনসভা উপলক্ষে ৩১ জানুয়ারি শুক্রবার বিকালে সাংগঠনিক বন্দর উত্তর থানার উদ্যােগে দিনব্যাপী দাওয়াতী লিফলেট ও গণসংযোগ করা হয়েছে।
বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর রফিকুল ইসলামের উপস্থিততে এসময় বন্দর ২৫ নং ওয়ার্ড লক্ষনখোলা সোমবারিয়া বাজার থেকে শুরু করে আমিরাবাদ, নোয়াদ্দা, কাইত্তাখালি হয়ে নবীগঞ্জ বাজার, কামাল উদ্দিনের মোড় নবীগঞ্জ এসে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন বিভিন্ন বক্তরা।
এসময় থানা আমীর মুফতি আতিকুর রহমান বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করে, জাগতিক কোন ব্যক্তিবর্গদের খুশির জন্য নয়। তিনি আরো বলেন আগামী ৭ তারিখে নারায়ণগঞ্জের ইতিহাসের শ্রেষ্ঠ জনসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এসময় বন্দর উত্তর থানা সেক্রেটারি জহুরুল ইসলামের উপস্থিতিতে আরো উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড সভাপতি জহিরুল ইসলাম, ২৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ মিজানুর রহমান, ২৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ আসলাম মিয়া,  ২৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ আফসার,  ২৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ মনির হোসেন,
বন্দর থানা ওলামা মাশায়েখ সভাপতি
 হযরত মাওলানা জাকির হোসেন জিহাদী, সেক্রেটারি হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ ও স্থানীয় সকল নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102