বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ: প্রধানমন্ত্রী’র প্রতি এড. আল আমিন সিদ্দিকীর কৃতজ্ঞতা আফ্রিকায় আগুনে পুড়ে নিহত নারায়ণগঞ্জের ৫ প্রবাসীর পরিবারের পাশে মহানগর ও জেলা জামায়াত বন্দরে খাল উদ্ধারে ভূমিদস্যুদের বিরুদ্ধে কাওসারের কঠোর হুঁশিয়ারি বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেপ্তার নাসিকের রেকর্ড ১০৬০ কোটি টাকার বাজেট: প্রশাসক সাখাওয়াত হোসেনকে দুলাল হোসেনের অভিনন্দন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে মহানগর তারেক জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে ২১ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া বাইক উদ্ধারে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ নাসিকের ইতিহাসে রেকর্ড বাজেট: ১ হাজার কোটি টাকার প্রস্তাবনা ঘোষণা করবেন প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির সভাপতি এড.আনোয়ার প্রধান স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দলমত নির্বিশেষে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান- আবদুল জব্বার 

রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সকলের সম্মতিক্রমে মাহামুদুন নবীকে আহবায়ক ও শরীফ মিয়াকে সদস্য সচিব করা হয়। 

শুক্রবার ( ১৭ জানুয়ারি ) কয়েতপাড়া ২৭ নং বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠিত হয়।

সম্মেলনে রুপগঞ্জ কায়েতপাড়া  ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এড.মো. মুসলিম খান এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন মামুন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি, মহানগরের আহবায়ক সারোয়ার করিম, য়ুগ্ম আহবায়ক আমান খান,মহানগর প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী প্রমুখ।

নব-গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের রূপগঞ্জ থানা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো.অলিউল্লাহ, যুগ্ম আহবায়ক সোলাইমান খান, আক্তার খান, কাজী হানিফ,  বকুল মিয়া, মো.দাউদ, মো. বাবুল মিয়া,  আতাউর রহমান,  নীরব মিয়া, আলী আশরাফ, মো. সাইফুল, রাসেল খান, শাওন চৌধুরী, সফিকুল ই সলাম সুজন,বরকতউল্লাহ সাউদ,মান্নান মিয়া, আবদুল হাকিম, সিরাজ উদ্দিন, রেহেনা বেগমসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। জেলার আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম এ কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান অতিথি সলিমুল্লাহ করিম সেলিম তার বক্তব্যে বলেন, গন মানুষের নেতা তারেক রহমান এবং নারায়ণগঞ্জের গন মানুষের নেতা জাকির খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সৎ আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। কোন সন্ত্রাস ও চাঁদাবাজ ভূমিদস্যুতা প্রজন্ম দলে ঠাই হবে না। আর খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সকলের প্রিয় নেতা জাকির মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসবে ‘ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102