মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ফতুল্লায় সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দাবি সহ কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহ সড়ক অবরোধ করেছে। তারা বিশৃঙ্খলা না করলে দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেইটের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশন। এই কারখানায় কয়েকশত শ্রমিক রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাটাই করে। আর শ্রমিক ছাটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুজিয়ে দেয়া হয় না। বিনা কারণে শ্রমিকদের সাথে স্টাফরা খারাপ আচরণ করে। এমনকি কারখানার ভিতরে ক্যানটিন না দিয়ে কাউকে নাস্তা খাওয়ার জন্য বাহিরে যাওয়ার সুযোগ দেয়া হয় না। এছাড়াও সকাল ৮ টার এক মিনিট পর কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২ টার এক মিনিট পর গেইটের সামনে হাজির হলেও ভিতরে প্রবেশ করতে দেয়া হয়। মালিকের কঠিক এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে।

তারা আরো জানান, কোন কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয় কোন সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়। এছাড়াও মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানা ভাবে হয়রানী সহ হুমকি দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কোন ধরনের বকেয়া না থাকা সত্বেও তারা রাস্তায় এসে সড়ক অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করে। তাদের সাথে কথা বলে মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী লোকজন সাথে নিয়ে সমস্যার সমাধান করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। বতর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102