বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

না’গঞ্জে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শীতবস্ত্র কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার নয়াপাড়া রোড পাইকপাড়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সকালে দারুন নাজাত খানকায়ে ফুরফুরা শরীফে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।উক্ত সময় কাজী মেফতাহ উদ্দিন জসিম বলেন- এটা আমাদের তরফ থেকে আপানাদের শীতের উপহার, এটি কোন দান নয়। আমরা আমাদের সাধ্যমতো এ-ই শীতে আপনাদের পাশে দাঁড়িয়েছি। যদিও আমাদের উচিত ছিলো সকলের বাড়ি বাড়ি গিয়ে এ-ই শীতবস্ত্র পৌঁছে দেয়া।

তিনি আরও বলেন- স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর এটি দ্বিতীয় আয়োজন। এর আগেও ১৫ ডিসেম্বর সংগঠনটি নগরীর রেল স্টেশন এলাকায় ভাসমান ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে।

জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি হাকীম কাজী মেফতাহ উদ্দিন জসিম’র সভাপতিত্বে ও-ই শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মুফতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, প্রচার সম্পাদক কাজী মহিউদ্দিন আলিফ, দফতর সম্পাদক আল আমিন হাসান, সদস্য রিজওয়ান খাঁন, তাজ ইসলাম, মীম, ইতি, রুমা খানম, আল আমিন মিশর প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102