সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত আক্তার হোসেনের হাত ধরে আধুনিক গোগনগর গড়ার স্বপ্ন দেখছে এলাকাবাসী কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম

বন্দরের মদনপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বন্দরের মদনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে মদনপুর বাস স্ট্যান্ডের বিভিন্ন দোকানপাটের ক্রেতা ও বিক্রেতা এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদ ভূঁইয়ার সার্বিক সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল এবং বিশেষ অতিথি হিসেবে বন্দর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বিল্লাল হোসেন উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন।

এসময় বন্দর উপজেলা যুবদলের সহ-সভাপতি বাবুল ইসলাম মেম্বার, সাবেক যুগ্ম আহবায়ক কাওসার হামিদ খাঁন, হাজী আঃ হক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন প্রধান, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিল হোসেন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও জাহিদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রিপন ও রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মহসিন প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা বেগম, সাবেক মেম্বার ইব্রাহিম মিয়া, সাবেক মহিলা মেম্বার সাহেরা বানু, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মোক্তার হোসেন, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খোকন প্রধান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102