বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ভিত্তিহীন মিথ্যা সংবাদের প্রতিবাদে এস কে শাহীনের সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ 🪪
গত ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জের স্থানীয় লোকাল পত্রিকায় শিবু মার্কেটে নয়া ত্রাস এস কে শাহীন শিরোনামে যে ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ফতুল্লা সস্তাপুর এলাকায় ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিএনপি নেতা এস কে শাহীনের সংবাদ সম্মেলনে এলাকাবাসী উপস্থিত হয়ে এই মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে এস কে শাহীন বলেন দীর্ঘ ১৭ বছর  আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমার বিরুদ্ধে লেগে ছিল এখন তাদের পেতাত্তারাই আড়ালে থেকে কলকাঠি নাড়ছে। আমি সাংবাদিক ভাইদের কাছে এর সঠিক বিচার চাই। এবং সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো আপনারা সংবাদ প্রকাশের আগে দয়া করে সকল তথ্য সরজমিনে এসে দেখে, যদি আমি দোষী হই, তাহলে আমার নামে লিখুন।  সাংবাদিক এবং সংবাদ বলতে আমরা বুঝি সমাজের দর্পন এবং সত্য, তাই অবশ্যই সত্যটাই তুলে ধরবেন আসা করছি।
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির কার্যকরী সদস্য নুর মুহাম্মদ সোহাগ,ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবকদল মো শেখ ইসমাইল, ফতুল্লা ইউনিয়ন সেচ্ছাসেবকদল মো আনিস শেখ সহ স্থানীয় এলাকাবাসী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102