বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন যাতে করে আগামীতে বিএনপির ভোট বৃদ্ধি পায় – সেলিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা, নারায়ণগঞ্জের অহংকার জাকির খান দীর্ঘদিন যাবৎ কারাবাস করছেন। যে মিথ্যা মামলায় তিনি আটক আছেন, আগামী ৭ জানুয়ারী সেই মামলার রায়ের তারিখ দিয়েছেন আদালত। 

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন স্থানে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আপনারা সকলে দোয়া করবেন যেন, জাকির খান এ মিথ্যা মামলা থেকে খালাস পেয়ে বীরের বেশে নারায়ণগঞ্জের মাটিতে এসে মহানগর বিএনপির হাতকে শক্তিশালী করতে পারে। আমি আপনাদের সকলের নিকট ওনার জন্য দোয়া কামনা করছি।
তিনি আরও বলেন, আপনারা জানেন আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানায় গিয়ে সেখানে কমিটি তৈরি করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এ কাজ অসম্ভব। আমি বর্তমান সরকারকে অনুরোধ করবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসকল মামলা রয়েছে সেগুলো অতিদ্রুত আইনি প্রক্রিয়ায় শেষ করবেন।
বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। এতে করে দেশের মঙ্গল হবে। আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে বিএনপির কোন ক্ষতি হয়। নিজ নিজ এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন যাতে করে আগামীতে বিএনপির ভোট বৃদ্ধি পায়।

জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ এরশাদ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ইউসুফ চৌধুরীকে আহ্বায়ক ও আলমগীর হোসেন দেওয়ানকে সদস্য সচিব করে ৮৫ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102