বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

ফ্যাসিষ্টমুক্ত দেশের জনগন প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে –মন্টু মেম্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ 🪪
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বারের নেতৃত্বে নেতাকর্মীরা চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র  শ্রদ্ধা জানালো শ্রমিকদলের নেতাকর্মীরা

সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাষহাড়া বিজয়স্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা  জানায় জেলা শ্রমিকদল।

এসময় মন্টু মেম্বারের,বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি নতুন বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথে এবারের মহান বিজয় দিবস উদযাপন করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের বিজয় আমাদের স্বাধীনতাকেও পূর্ণতা দিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।

মন্টু মেম্বার আরও বলেন, ১৯৭১ সালের পর ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের বৈষম্যহীন দেশ গড়ার আহবান এবং জাতীয় ঐক্যের শ্লোগান জাতিকে ইতোমধ্যে উদ্দীপ্ত করে তুলেছে। ফলে এবারের বিজয় দিবস উদযাপন হয়ে উঠে দেশ গড়ার প্রত্যয়ে উৎসাহ-উদ্দীপনার বিজয় দিবস। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও সামাজিক মুল্যবোধের বাংলাদেশ গড়ার বিজয় দিবস।

এসময় উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবদুল জলিল, সহ সভাপতি আবদুল মান্না, কবির, জেলা শ্রমিক দলের সদস্য জামাল, আওলাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কুতুবপুর ইউনিয়নের সভাপতি জামিল,এনায়েতনগর ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি সাগর, সাংগঠনিক সম্পাদক জুয়েল সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102