বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

শামীম ওসমান কাশি ও ধমক দিয়ে নাঃগঞ্জ খালি করতে চেয়েছিল: মশিউর রহমান রনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে নগরীতে জাঁকজমকপূর্ণ বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) বিকেলে ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের আয়োজনে এ বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় মশিউর রহমান রনি বলেন, শামীম ওসমান কাশি দিয়ে ধমক দিয়ে নারায়ণগঞ্জ খালি করতে চেয়েছিল। অথচ আমাদের হাঁচি, কাশি কিছুই দিতে হয়নি। বরং তারা নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গিয়েছে। কারণ তারা নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে রেখেছিলো। এ শহরকে তারা লুটপাট করে খেয়েছে। তাই সকল শ্রেনীর মানুষ এই স্বৈরাচারের গডফাদারের বিরুদ্ধে মাঠে নেমে তাদের প্রতিহত করেছে। তারেক রহমান এ দেশের মানচিত্র রক্ষা করতে ঐসময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আমাদের মাঠে নামিয়ে ঐ স্বৈরাচারী সরকার হাসিনার বিদায় নিশ্চিত করেছেন।

মশিউর রহমান রনি আরও বলেন, বিগত সতেরো বছর আমরা নারায়ণগঞ্জে থাকতে পারিনি। আমাদেরকে তারা বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে ও পরিবারকে বিভিন্ন হয়রানিমূলক ভাবে বাড়িছাড়া করে রেখেছিল। বাড়ি ছাড়া হলেও আমরা কিন্তু তখনও রাজপথ ছেড়ে যাইনি। শামীম ওসমান একাধিকবার নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে রাখতে চেয়েছিলেন। এই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হিমু, দোলন, আব্দুল খালেক টিপু ও সালাউদ্দিন কে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করেছিলো। কিন্তু সকল চেষ্টা প্রতিকূলতার পরেও তারা নিজেদের জীবন বাজি রেখে, পরিবারের কথা না ভেবে সেইদিন তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়েছিলো।

বক্তব্য শেষে জাঁকজমকপূর্ণ বিশাল এ বিজয় র‍্যালীটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়।

এসময় ফতুল্লা থানা, ফতুল্লা ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102