বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় এজাহারনামীয় আসামি স্বপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ 🪪

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আরিফ মিয়া নামে এক যুবককে গুলি করে আহত করার ঘটনায় মোঃ স্বপন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীনুর আলম। বৈষম্য বিরোধী আন্দোলনে আরিফ নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় স্বপন এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম কাদের ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মেম্বারকে (৬৫) প্রধান আসামি করা হয়েছে। এতে আরও ১৪৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এই মামলায় অজ্ঞাত আরো ৪০০-৫০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামী করা হয়েছে।#

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102