মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

চাষাড়ার হকার উচ্ছেদে যৌথবাহিনির অভিযান পরিচালনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫৬ 🪪

নারায়ণগঞ্জ শহরের তীব্র যানযটে অতিষ্ট নগরবাসির সস্তি ফেরাতে ও জনসাধারণের ভোগান্তি কমাতে শহরের কেন্দ্রস্থল চাষাড়ায় ফুটপাত হকারমুক্ত করার ব্যাপারে কয়েকদিন আগে জেলা প্রসাশকের কার্যালয়ে হকার উচ্ছেদ নিয়ে করা মিটিংয়ের ভিত্তিতে আজ সন্ধায় জেলা ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্ব যৌথভাবে হকার ও অবৈধ পার্কিং উচ্ছেদে সতর্কতামূলক অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জে সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ, ইন্সপেক্টর জামাল, বিজিবির একটি ইউনিট, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আব্দুর রহমান গাফফারি, লুবনা রহমান ও নীরব রায়হান।

এ অভিযানে নগরীর শহীদ মিনারসহ চাষাড়া এলাকার আশেপাশের বিভিন্ন পেশাজীবির শতাধিক স্থাপনাকে সতর্ক করে বলা হয় আগামীকাল থেকে যদি তারা অবৈধভাবে হকার বসিয়ে জনগণের ভোগান্তির সৃষ্টি করে তবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং কঠোরভাবে হকার উচ্ছেদ করা হবে। এসময় ভাসমান ফল বিক্রেতা রসান মিয়া পূনর্বাসন নিশ্চিত না করেই হকার উচ্ছেদ না করার অনুরোধ করলে ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন হকার প্রতিনিধিদের সাথে বসে এর সমাধান করবেন বলে আশ্বাস দেন।

প্রতিনিধি আব্দুর রহমান গাফফারি বলেন গনঅভ্যুত্থান পরবর্তীতে সময়ে আশঙ্কাজনকভাবে রাস্তা ও ফুটপাতে হকার বসা শুরু করছে ও অবৈধ অটো স্ট্যান্ড বসেছে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিক জনযাত্রায় বিরুট প্রভাব পড়ছে। প্রশাসনের হকারমুক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আগামীকাল থেকে প্রশাসনের সহযোগিতায় আমাদের একটি প্রতিনিধি দল চাষাড়ার আশেপাশে মনিটরিংয়ে থাকতে চাই এবং সচেতনতাবৃদ্ধি মূলক কার্যক্রম পরিচালনা করতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102