বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

স্বৈরাচার দেশকে ধ্বংসের চুড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে– মুহাম্মদ গিয়াসউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ 🪪
নারায়নগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ  গিয়াস উদ্দিন বলেন  স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতা জবরদখল করে রেখেছিল। মানুষকে তারা নির্যাতন করেছে, দেশের ধন-সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এ দেশটাকে প্রায় ধ্বংসের পথে নিয়ে গেছে। দেশের মানুষকে অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এ বিএনপিকে দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। সংগ্রাম করতে গিয়ে অনেকে রক্ত দিয়েছে, অনেকে কারা বরণ করেছে । 

তিনি আরও বলেন  ৫ ই আগস্ট ছাত্র জনতার বৈপ্লবিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে। তার সাথে মন্ত্রী পরিষদে যারা ছিল, এমপি ছিল, দলের নেতাকর্মী ছিল, সারা দেশের আনাচে-কানাচে যারা সন্ত্রাসী ছিল তারাও পালিয়ে গিয়েছে। অধিকাংশ বিদেশে পালিয়ে গেলও কিছু দেশে আত্মগোপনে আছে। স্বৈরাচার দেশকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। এই স্বৈরাচার সরকার অবৈধ অর্থ সম্পদ ব্যয় করে বিদেশের মাটি থেকে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে, দেশে কিভাবে নৈরাজ্য সৃষ্টি করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে কিভাবে এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। একের পর এক ষড়যন্ত্র তারা বাংলাদেশের মাটিতে চাপিয়ে দিচ্ছে । 

শনিবার (৭ই ডিসেম্বর) সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের প্রতিবাদে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ও সঞ্চালনায় ছিলেন ফতুল্লা থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছান আলী।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাইনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. খন্দকার আকতার হোসেন, জাতীয়দাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সাদরিল সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102