সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

মামলা থেকে জাকির খান কে খালাসের জন্য যুক্তিতর্ক উপস্থাপন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৮৩ 🪪
নারায়ণগঞ্জে ব্যবসায়ী নেতা সাব্বীর আলম হত্যা মামলায় জাকির খানের খালাসের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামী পক্ষের আইনজীবী।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। যুক্তিতর্ক শেষে আইনজীবী রবিউল হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় জাকির খানকে জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে, ঐ ঘটনার সময় সে সেই স্থানে ছিলোনা এমনকি দেশেও ছিলোনা। সেই মামলার যুক্তিতর্ক শুনানী চলছে।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা এবং ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুনানী চলে। কেনো আমাদের আসামী মামলা থেকে খালাস পাবেনা, সে নির্দোষ এবং কি কারনে খালাস পাবে তার ব্যাপারে যুক্তিতর্ক করেছি। তবে আজকে সময় শেষ হয়ে যাওয়ার কারনে আগামীকাল পূণরায় যুক্তিতর্ক করা হবে। এরপর রাষ্ট্র পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবেন। তারপরেই আদালত রায়ের জন্য একটি দিন ধার্য্য করবেন, সেই দিন মামলার রায় দেওয়া হবে।

প্রতিবারের ন্যায় এদিনও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে সকাল থেকে আদালত পাড়ায় হাজার হাজার নেতাকর্মীরা ভীড় জমায়।

এ সময় উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির যুগ্ম  আহ্বায়ক মোঃ মনির হোসেন খান,  জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, সদর থানা বিএনপির সাবেক প্রেসিডেন্ট  সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কাউসার আহমেদ, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সালেহ আহমেদ রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মো শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হৃদয়, সহ-সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহিম, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, মোঃ সুমন, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়,  সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102