মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

১০ দিন যাবৎ নিখোঁজ ঝর্ণা বিশ্বাস!  সন্ধান চায় পরিবার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২২৩ 🪪
সনাতনী ধর্মাবলম্বী গার্মেন্টস শ্রমিক রীনা সরদারের একমাত্র মেয়ে ঝর্ণা বিশ্বাসের খোঁজে দিশেহারা তার পরিবার। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় জিডি হলেও কোন খোঁজ পাওয়া যাচ্ছে না স্কুল শিক্ষার্থী নিখোঁজ ঝর্ণা বিশ্বাসের।
জিডি সূত্রে জানা যায়, ক্রোনী এ্যাপারেলস গার্মেন্টসের নারী শ্রমিক নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানাধীন এনায়েতনগর ইউনিয়ন এর শ্রীধরদী মুসলিমনগর এলাকার বসবাসকারী সনাতনী ধর্মাবলম্বী রীনা সরদার এর একমাত্র মেয়ে ৭ম শ্রেণির স্কুল শিক্ষার্থী ঝর্ণা বিশ্বাস (১৪) হঠাৎ করে গত ১৩ নভেম্বর বুধবার ভাড়া বাসা হতে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও ঝর্ণা বিশ্বাস(১৪) এর সন্ধান না পেয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী নং-১২৫৯/১৭-১১-২৪ইং দায়ের করেন দুঃখীনি মা গার্মেন্টস শ্রমিক রীনা সরদার ও পরিবারের লোকজন। এই ঘটনায় নিখোঁজ স্কুল শিক্ষার্থী ঝর্ণা বিশ্বাস(১৪) এর সন্ধানে অনেক জায়গায় ঘোরাঘুরি করেও কোন প্রতিকার না পেয়ে হতাশাজনক অবস্থায় দিন যাপন করছে গার্মেন্টস শ্রমিক হতভাগ্য মা রীনা সরদার। এ ঘটনায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চায় নিখোঁজ স্কুল ছাত্রী ঝর্ণা বিশ্বাসের পরিবার।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102