শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

একসয় ঢাকার ফুটবল কে শাসন করতো নারায়ণগঞ্জের খেলোয়াড়রা – মাসুদুজ্জামান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ 🪪
নারায়নগঞ্জে চব্বিশের শহীদ স্মৃতি ফুটবল কাপ অনুর্ধ্ব-১৩  টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ই নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ইসদাইর  ওসমানী পৌর স্টেডিয়ামে এ-ই ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাসুদুজ্জামান মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, আজকে যে যাত্রা শুরু হলো হয়তো আগামীতে এসব খেলোয়াড়দের আমরা বাংলাদেশ জাতীয় দলে খেলতে দেখবো। আমাদের ইচ্ছে অনেক, সামর্থ্য কম কিন্তু আমি মনে করি যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে কেউ আমাদের আটকে রাখতে পারবে না।

তিনি আরও বলেন যদি আমাদের সুযোগ হয় তাহলে আরও বেশী টুর্নামেন্টের আয়োজন করবো। এটা আমাদের সকলের মিলিত কাজ। সকলেই যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করে তাহলেই সম্ভব। এটা আমাদের সকলকে মিলিতভাবে করতে হবে।

আমাদের নারায়ণগঞ্জকে আমরাই আগে বাড়িয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এভাবে যদি চালিয়ে যেতে পারি তাহলে পূর্বে একসময় যখন ঢাকাকে নারায়ণগঞ্জ শাসন করতো সেটা পূণরায় করা সম্ভব হবে বলে আমি আশাবাদী। এজন্য আমি সকলে সহযোগিতা করার আহ্বান জানাই।

ফাইনাল খেলায় ইসদাইর বন্ধন কোচিং সেন্টার ৩-০ গোলে বঙ্গবীর সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় সম্রাট হোসেন এমিলি, শহিদ হোসেন স্বপন ফুটবল ফেডারেশনের সদস্য মোঃ গোলাম হোসেন গাউস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ  জেলার সমন্বয়ক তরিকুল ইসলাম  সুজন, ছাত্র ফেডারেশনের নেত্রী ফারহানা আক্তার মুনা, বাংলাদেশ মহিলা ফটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ইসদাইর কোচিং সেন্টার এর পৃষ্ঠপোষক মোঃ সিদ্দিক, স্হানীয় খেলোয়ারবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বিপুল সংখ্যক দর্শক সহ প্রমূক ।ফাইনাল খেলায় রানার্স আপ হয় বঙ্গবীর সংসদ।

খেলায় শ্রেষ্ট খেলোয়াড় হিসেবে গৌরব অর্জন করেন বন্ধন কোচিং সেন্টারের ফুটবলার শাওন, শ্রেষ্ট গোলদাতা হন অনিক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102