মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

ফতুল্লার মধ্য নরসিংপুরে লালন মেলা বন্ধের হুশিয়ারী; লালন ভক্তদের মেলা উদযাপনের দাবী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫০৯ 🪪
:নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মধ্য নরসিংপুরে দীর্ঘ বছর লালন মেলা উদযাপনকারী লালন ভক্তদের এবারের লালন মেলা উদযাপনে বাঁধা প্রদানের অভিযোগ উঠে এসেছে। ভক্তদের দাবী ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি বজায় রেখে লালন মেলা পালনে সকলের সহযোগিতা জরুরী।
ঘটনার বিবরণে জানা যায়- ফকির শাহ্ জালাল একজন লালন ভক্ত ও লালন প্রেমী। তার নিজস্ব ভূমিতে প্রতি বছর ফকির লালন শাহ্ স্মরণে মহতী সাধু সংঙ্গ ও লালন ভাব সংঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এ অনুষ্ঠানে লালন প্রেমী ও ভক্ত বৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর মানুষের সমাগম ঘটে। দুই দিনের এ আয়োজনে চলে লালনের গান। প্রতি বছরের ন্যায় এ মাসের ২২ ও ২৩ নভেম্বর মেলা উদযাপনের জন্য প্রস্তুতি নেয়া হয়।
এ বিষয়ে অবগতি করে নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে অনুমোদনও পান। কিন্তু লালনের এ মেলা উদযাপনে বাঁধা হয়ে দাঁড়ান স্থানীয় এলাকার কিছু ধর্মপ্রাণ মুসলিম। তাহারা ১৫ নভেম্বর মধ্য নরসিংপুর ঈদগাহে একটি বিক্ষোভ সমাবেশ করেন, এ-ই মেলা বন্ধের জন্য। উক্ত বিক্ষোভ সমাবেশে ঈমান বিধ্বংসী লালন মেলা বন্ধ করতে হবে। এ-ই মর্মে হুশিয়ারী দেন  মাওলানা আব্দুল আওয়াল।
লালন ভক্তদের দাবী দীর্ঘ বছর ধরে আইন মেনে সামাজিক রীতি-নিতী মেনে আমরা শান্তিপূর্ণভাবে এ মেলা করে থাকি। কিন্তু তৌহিদী জনতা তাদের যে বক্তব্য তুলে ধরেছেন, এ মেলায় অসামাজিক কার্যকলাপ ও মাদকদ্রব্য ব্যবহারে তা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমাদের বিরুদ্ধে। আমরাও চাই ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি বজায় রেখে আমাদের উৎসব পালন করতে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102