মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৫০ 🪪
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা, ছাত্রদের বাস ভাড়া অর্ধেক করার দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৯ই নভেম্বর) রাতে নগরীর বঙ্গবন্ধু রোডে  মশাল মিছিলটি বের হয়।

 

মিছিলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর, বিআরটিসি এসি বাস ভাড়া ৬০ টাকা ও বেসরকারি বাস ভাড়া ৬৫ টাকা এবং নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসের ভাড়া যৌক্তিক হারে কমানোর দাবি জানানো হয়। সেই সাথে মিছিলে নেতৃবৃন্দকে ‘বাসের ভাড়া না কমালে ১৭ তারিখ হরতাল’ স্লোগান দিতে দেখা যায়।

 

মিছিলের পূর্বে চাষাড়া শহীদ মিনারে সমাবেশ করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যরা।

এসময় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম‘র আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, মানুষের আন্দোলন-সংগ্রামে বিজয় এসেছে। কিন্তু এই মাফিয়াদের উৎখাত করা যায় নাই। গডফাদারদের চলে যাওয়া পর যারা আছেন, এরা নামধারী বাস মালিক। এরা চাঁদাবাজ, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্র্রয়োজন। প্রশাসন টালবাহানার মধ্য দিয়ে, কাল ক্ষেপন করে তারা আমাদের দাবিগুলো পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলেছি, আগামী পনের তারিখের মধ্যে এই দাবি মানা না হয়, সতের তারিখ নারায়ণগঞ্জ শহরে মানুষ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে। আমাদের দাবি আদায় করেই আমরা মাঠ ছাড়বো। 

এসময় মশাল মিশেলে উপস্হিত ছিলেন কমিনিষ্ট পার্টির জেলার সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, বাসদের আবু নাইম খান বিপ্লব, গনসংহতি আন্দোলনের সমন্নয়ক তরিকুল  ইসলাম সুজন, অন্জন দাস, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক সহ   ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102