সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতায় খাশি সাদকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সনমান্দীতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

নগরীর নয়ামাটি এলাকায় ছিনতাইকারীদের অভয়ারণ্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩০৫ 🪪
নগরীর অন্যতম ব্যবসায়িক এলাকা নয়ামাটি ও করিম মার্কেট এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতি রাতেই ছিনতাইয়ের শিকার হচ্ছেন কেউ না-কেউ। এমনকি কোন কোন রাতে বীরদর্পে ছিনতাই শেষে আনন্দ-উল্লাস করে ‘ছিনতাই পার্টি’ উদযাপন করছে দূবৃর্ত্তরা।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান- গত ৫ আগষ্টে দেশে পটপরিবর্তনের পরে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে নয়মাটি, করিম মার্কেট ও আশপাশ এলাকায় দল বেঁধে ছিনতাইয়ে নেমেছে কয়েকটি চক্র। রাত নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ছে চক্রটি। প্রতিদিন তাদের শিকারে পরিণত হচ্ছেন নিরীহ পথচারী-ব্যবসায়ীরা। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে, শুরুতে অনেকেই থানায় অভিযোগ করতে গিয়েও ফিরে এসেছেন হতাশা নিয়ে। আর চক্রটি এ-ই সুযোগে মাঠে নেমেছে পুরোদমে।
ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসা প্রধান এলাকা হওয়ায় এখানে মূলত ব্যবসায়ীদের আনাগোনা রয়েছে। দিনের বেশির ভাগ সময় এখানে অর্থনৈতিক লেনদেন হয়। ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নীরব-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়েকজন সাইকেল ব্যবসায়ী জানান- রাতে কখনো কখনো দোকান বন্ধ করতে দেরি হয়। দু’য়েকটা ঘটনা আমরাও দেখেছি। কিন্তু চোখের সামনে এমন ঘটনা ঘটলেও আমাদের কিছু করার নেই। ছিনতাইকারীদের সাথে সবসময় ধারালো অস্ত্র থাকে। এ কারণে দেখেও না দেখার ভান করে থাকতে হয়।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন- এ ধরণের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে আমাদের টহল জোরদার করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102