সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ নিরব ভোট বিপ্লব হবে, আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী : কুতুবপুরে গণসংযোগকালে মোহাম্মদ আলী  আমাকে জয়ী করলে আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো: মাকসুদ হোসেন ধানের শীষের প্রতি মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে: হানিফ সরদার বন্দরে বধিররা পেলো ইউএনও’র উপহারের কম্বল ভোটের বিপ্লব হতে চলেছে আগামী ১২ তারিখ: মুফতি মনির হোসেন কাসেমী ফতুল্লায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বিশাল জনসভা: হাতি মার্কায় এফবিসিসিআই নেতৃবৃন্দের সমর্থন ব্যানার ফেষ্টুন ছিঁড়ে কর্মীদের হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবেনা: ইসমাঈল সিরাজী ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত 

যৌক্তিক  মূল্যে পন্য সরবরাহ নিশ্চিত করতে সেমিনার অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০৩ 🪪
নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি সেমিনারের সভাপতিত্ব করেন। সাবির্ক সহযোগিতায় ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সেমিনারে নারায়ণগঞ্জের বাজারে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ততরের কর্মকর্তাদের সাথে পাইকারী ব্যবসায়ীদের মতবিনিময় হয়। সদর থানার দ্বিগু বাবুর বাজার, কালিরবাজার, ফতুল্লা মার্কেট ও বউ বাজার এবং নিতাইগঞ্জের পাইকারী ব্যবসায়ীরা এ সেমিনারে অংশগ্রহণ করেন।এসময় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্টে প্রেসেনটেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। জেলা প্রশাসনের কর্মকর্তারা ব্যাবসায়ীদের   যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যে অধিক মুনাফা না রাখা, সঠিকভাবে সাপ্লাই চেইন ধরে রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102