মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সাদা শার্টে কালি মাখতে এখানে আসিনি গঠনমূলক সমালোচনা কইরেন – মাসুদুজ্জামান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২০ 🪪
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান বলেন, । আমি যখন দায়িত্ব নেই তখন একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিল। তারা বলেছিল অনেকদিন পর এখানে একজন ভালো লোক দায়িত্ব নিয়েছে। কিন্তু আমি বলেছিলাম কিছুদিন অপেক্ষা করেন, বিরোধিতা শুরু হয়ে যাবে। এবং সেই বিরোধিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই সংগঠন আপনার আমার সকলের। আমি যখন এখানে দায়িত্ব নিতে আসি তখন আমি জেনেশুনে এসেছিলাম যে, এই দায়িত্বের বাকি চার মাস। আমি চার মাসের দায়িত্ব নেওয়ার পর আমাদের সকলের ইচ্ছা ছিল একটি সঠিক নির্বাচন নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়া। কিন্তু আপনাদের কি এই চার মাসও সহ্য হলো না? এই চার মাসে আমি এত কি করে ফেললাম।

শনিবার (২৬শে অক্টোবর) সকাল ১০টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে  সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন তবে যে যাই বলেন গঠনমূলক সমালোচনা কইরেন, ব্যাক্তিগত আক্রমণ কইরেন না। আমার সাদা শার্টে কালিমাখানোর জন্য এখানে আসি নাই। আমি এই সংগঠনে থাকা অবস্থায় কোনো দুর্নিতি ও অনিয়ম সহ্য করা হবে না। আপনারা যারা এ-ই পরিষদের দায়িত্বে  আছেন আমি  তাদের কে  ধন্যবাদ জানিয়ে এই সভাপতি সমাপ্তি ঘোষণা করছি।

এ সভায় ব্যাবসায়ীদের সর্বসম্মতি ক্রমে (২০২২-২০২৩), (২০২৩-২০২৪) সালের প্রতিবেদন উথ্বাপন ও অনুমোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্হাপনের ও অনুমোদন করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সিঃ সহ সভাপতি মোরশেদ সারওয়ার সোহেল, সোহেল আক্তার, জাকারিয়া ওয়াহিদ, মাহবুবুর রহমান স্বপন,আশেকুর রহমান, মোঃ সেলিম হোসেন, মোঃ সাইফুল ইসলাম, জি এম ফারুক, এইচ এম আসলাম সানী,মাসুদুর রহমান সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102