রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

২৮শে অক্টোবরের ঘটনা সাধারণ কনো ঘটনা নয় –আব্দুল  জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২২৯ 🪪
নারায়নগনঞ্জ মহানগর জামায়েতে ইসলামের আমির ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির  সাবেক সভাপতি  মুহাম্মদ আব্দুল জব্বার বলেছেন দীর্ঘদিন যাবত কথা বলতে পারিনি। এমনকি কোন পত্রিকায় সংবাদ প্রকাশ করতে পারেনি। যারা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন আমাদের কন্ঠকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। ২৮শে অক্টোবর আওয়ামী লীগের  তান্ডব পুরো জাতি দেখেছে। এবং সেই ঘটনায় আদালতে মামলাও হয়েছিল। কিন্তু তারা বিশেষ ক্ষমতাবলে এ মামলাগুলোকে প্রত্যাহার করে নিয়েছিল।

 

শুক্রবার (২৫শে অক্টোবর)  বিকেল ৪টায় নগরীর চাষাড়া শহীদ মিনার চত্তরে  নারায়ণগঞ্জ পূর্ব সদর থানা  জামায়াতে ইসলামী আয়োজিত  ২৮শে অক্টোবর ২০০৬ সালে লগী বৈঠাধারী আওয়ামী সন্ত্রসীদের তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশে তিনি  এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ নতুন করে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি বলতে চাই অবিলম্বে সেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, নয়ত জনগণ আইন হাতে তুলে নেবে। ২৮শে অক্টোবরের ঘটনা,  সাধারণ কোন ঘটনা নয়। বাংলাদেশ রাষ্ট্র কে  ব্যর্থ করতে এই ষড়যন্ত্র হয়েছে। ২০২৪ সালের গণহত্যার বিচার যেমন হবে, তেমনি ২৮শে অক্টোবরের বিচারও হবে। খেলা হবে খেলা হবে বলে এই নারায়ণগঞ্জকে আর কলঙ্কিত হতে দেয়া যাবে না। আওয়ামী লীগের অনেকে অন্যান্য দলের মাধ্যমে রাজনীতিতে আসতে চেষ্টা করছে। আমি বলতে চাই কোন খুনী রাজনীতিবিদ হতে পারে না। নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজি যারা করবে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নয়ত জনগণ তাদের হাত ভেঙে দেবে। দেশপ্রেমিক সকল দলের প্রতি আহ্বান। দলের চেয়ে বড় আমাদের আদর্শ আমরা বাংলাদেশী। জামায়াতকে দেশপ্রেমিক হওয়ার অপরাধে এই দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল।

এসময়   প্রতিবাদ সমাবেশে সদর থানা জামাতের আমির ফরিদ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামের  কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ,   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা সাইফুদ্দিন মনির,পশ্চিম থানা আমির সাঈদ তালুকদার, সদরের মাওঃ হাবিবুর রহমান, দক্ষিণের আমির ডাঃ নুরুল ইসলাম, উত্তরের আমির আবুল কালাম আজাদ সহ প্রমূখ। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন অর্থ সহ তেলোওয়াত করেন হাফেজ ক্বারী আশ্রাফ হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102