সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

এ্যাড,সাখাওয়াত ও এ্যাড,টিপুর নেতৃত্বে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২২০ 🪪
সনাতনধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি”র আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নিলেন  মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে  মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ ।

বৃহস্পতিবার (১০ই অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিনে নগরীর  সাহাপাড়া পূজা মন্ডপ, টানবাজার পূজামন্ডপ,  গোপিনাথ  মন্দির, নিতাইগঞ্জের বলদেব জিওর আখড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামন্ডপে উপস্হিত সনাতনধর্মালম্বী”র নেতৃবৃন্দের  সাথে শুভেচ্ছা বিনিময় করেন দলীয় নেতৃবৃন্দ

এসময় তারা বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করবেন। প্রতিটি পূজা মন্ডপে মহানগর বিএনপির পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক টিম করে দেওয়া হয়েছে।তারা আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। কেউ যদি কোন প্রকার অরাজকতা ও প্রতিবন্ধতা সৃষ্টি করার পায়তারা করে তাহলে সাথে সাথে তাকে ধরে আমাদেরকে খবর দিবেন আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে তুলে দেবেন। আপনারা কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করবেন না। নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং পাশে আছি ভবিষ্যৎ ও আপনাদের পাশে থাকবো।

এসময় মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে  উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন  সহ  প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102